সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে ২০১৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা রিলেশনের আয়োজনে ওই সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে হাড়িয়াকুঠি ইউনিয়ন পরিষদের সামনে গতকাল শনিবার সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, রিলেশনের নির্বাহী আব্দুল বাকী ও কৃতী শিক্ষার্থী সোহাগ হোসেন, শামসুল ইসলাম, নুর আমিন, চন্দন রায় বক্তৃতা করেন।