সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চা-শ্রমিকসন্তান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাধবপুর ইউনিয়নের পাত্রকলা চা-বাগানে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। চা-শ্রমিক সন্তানদের সংগঠন নবদিগন্ত চা-ছাত্র যুব পরিষদ ও মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। রিপন কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জের ইউএনও মো. জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে ২০১৩ সালে এসএসসি ও এইচএসসিতে উত্তীর্ণ ১৫০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি