সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন স্বর্ণপদকজয়ী তাসফিয়া তাবাসসুম ওরফে ঐশীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংবর্ধনার আয়োজন করে শেরপুরের জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন, ঐশীর মা সানজিদা নাজনীন ও মামা শাইখ শিহাব প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক ঐশীর হাতে ফুলের তোড়া, অভিধান, জ্যামিতি বাক্স, বইসহ কিছু উপহার তুলে দেন। গত ২৩ মে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ঢাকায় এক অনুষ্ঠানে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হওয়ায় তাসফিয়াকে স্বর্ণপদক ও সনদ প্রদান করেন।