প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেল পাঁচটায় এই শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। ২০১৫ সালে পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশগ্রহণ করা ১৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ১১৩ জন জিপিএ-৫ পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে ১৪তম স্থান অর্জন করে। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক (প্রশিক্ষণ) শেখ ফজলুল বারী, বিশেষ অতিথি কলেজ পরিচালনা পর্ষদের সদস্য নজরুল ইসলাম ও শেরপুর ডি জে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বক্তব্য দেন।