সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের গত শনিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার ১৩ বছর পূর্তি উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের প্রায় দুই হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। অনুষ্ঠানে বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এম কে বাশার প্রধান বক্তা হিসেবে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও পদক প্রদান করেন। শহরের রেলওয়ে মালগুদাম চত্বরে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মখলেছুর রহমান, পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সাপ্তাহিক ঈশ্বরদীর প্রধান সম্পাদক মাহবুবুর রহমান।