সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয়েছে। দাউদকান্দির ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের উদ্যোগে এ বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠান হয়। কলেজের অধ্যক্ষ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক তরুণ কুমার সরকার। অনুষ্ঠানে প্রত্যেককে এককালীন বৃত্তি হিসেবে পাঁচ হাজার টাকা ও উপহারসামগ্রী দেওয়া হয়। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি