সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে ২০১৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা সমিতির উদ্যোগে শনিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসেন আহমেদ। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দীন, সহসভাপতি মাজেদা বেগম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম খেলাল ই রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।