সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা শাখার উদ্যোগে ৪৫ জন নবীন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচ থেকে ৩৩তম ব্যাচের শিক্ষকদের এ সংবর্ধনা দেওয়া হয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে গতকাল ওই সংবর্ধনা দেওয়া হয়। সমিতির জেলা সভাপতি কায়সার আহমেদ এতে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ, সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক বিজন কুমার চক্রবর্তী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম প্রমুখ।