সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গাজীপুর নাগরিক কমিটি এ সংবর্ধনা দেয়। গাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে গতকাল সোমবার সন্ধ্যায় এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান। বক্তব্য দেন বিদায়ী জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লা খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর নাগরিক কমিটির সদস্যসচিব কাজী আলিম উদ্দিন প্রমুখ।
গাজীপুর প্রতিনিধি