সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় বিদ্যালয়ের নারী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবিভাগীয় দপ্তর এ সংবর্ধনার আয়োজন করে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজশাহীর উপবিভাগীয় পরিচালক আবুল খায়ের।