সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল সোমবার সকালে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান, নির্বাহী হাকিম সাদিক তানভীর, মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান, বাচ্চু মিয়া আকন, শাহাদাৎ হোসেন প্রমুখ। সংবর্ধনায় পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।   মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি