সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাদের সংবর্ধনা দিয়েছেন আশির দশকের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের নেতারা। গতকাল শুক্রবার বিকেল চারটায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ’৮১ সালে ভিক্টোরিয়া কলেজের ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) সফিকুল ইসলাম শিকদার। অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরফানুল হক, আবদুল আলিম কাঞ্চন, কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য জি এস সহিদ প্রমুখ বক্তৃতা করেন। জ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুর।