সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া রাজশাহীর বাগমারার ৪৬২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সালেহা-ইমারত ফাউন্ডেশন। গতকাল শনিবার সকালে উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেটের দ্বিতীয় তলায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নোমান উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলম ও বাগমারার ইউএনও তরিকুল ইসলাম। বক্তব্য দের এনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন প্রমুখ। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি|