সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ের ৮৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর আগে পরীক্ষার মাধ্যমে তাদের মেধা যাচাই করা হয়। গতকাল এসব মেধাবী শিক্ষার্থীর হাতে পদক ও বৃত্তির টাকা তুলে দেওয়া হয়। বৃত্তির টাকার পরিমাণ সর্বনিম্ন দুই হাজার থেকে সর্বোচ্চ আট হাজার টাকা। গোলাম কিবরিয়া শিক্ষা ট্রাস্টের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শ ম আনয়ারুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. বদরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান, লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস প্রমুখ। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি|