সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি, জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সহস্রাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সিলেটের প্রয়াস শিক্ষা সেবাকেন্দ্র নামের একটি সংস্থা। গতকাল শুক্রবার বিকেলে নগরের কবি নজরুল মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রথম আলো ট্রাস্টের বৃত্তি নিয়ে পড়াশোনা করা মেডিকেল শিক্ষার্থী অদম্য মেধাবী নাজমিন বেগমকে বিশেষ সম্মাননা ও অর্থসহায়তা দেওয়া হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুরঞ্জিত তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। আরও বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হাওলাদার ও সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক ভুবনজয় আচার্য।