প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সনদ বিতরণ, মায়েদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানের হলরুমে এর আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজটির প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক যুগ্ম সচিব (প্রশাসন) আবু নাসির আহমেদ, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আবদুল আলীম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম তুষারী, শিক্ষার্থী নাবিলা রহমান, রহমাজান আলী প্রমুখ।