সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে এসএসসি, দাখিল, জেএসসি, জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৯০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজক।

বেগমগঞ্জের ইউএনও সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশিদ। বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সংবর্ধনা উদ্‌যাপন কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।