প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের তেলিপাড়া এলাকার জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের গতকাল শনিবার সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ খন্দকার। প্রধান অতিথি ছিলেন উপাচার্য মিখাইল বোয়েমি। এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ গোলাম মওলা, ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, সৈয়দ মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার কাজী বজলুর রহমান প্রমুখ।