সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জি এম পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের গতকাল সোমবার বিকেলে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের নবনির্মিত মিলনায়তনের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ সরকার, বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সভাপতি ও পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আবু মুসা, তোজাম্মেল হক, লুৎফুল হুদা চৌধুরী, মাহফুজুল হক মণ্ডল, পরিচালনা কমিটির সাবেক সদস্য আবদুস ছালাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভক্তি কুমার সরকার ও হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।