প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল ৫১ মেধাবী শিক্ষার্থী ও ১৮ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ার (এসডব্লিউএফ) নামের স্থানীয় একটি সংগঠন। উপজেলার চুন্টা ইউনিয়নের মুক্তমঞ্চ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান শেখ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. জিয়াউল হক মৃধা। সংগঠনের সভাপতি শেখ এখলাছ উর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইউএনও এমরান হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অর-রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইছমত আলী প্রমুখ। পরে প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা, সনদ ও নগদ অর্থ তুলে দেন।