সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসে পঞ্চগড় জেলা পরিষদ গতকাল সরকারি মিলনায়তন চত্বরে পৌরসভা ও সদর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। জেলা পরিষদের প্রশাসক আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান। এ ছাড়া জেলা প্রশাসক মোহম্মদ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সিভিল সার্জন মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।