সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার পাঁচ শতাধিক শিক্ষার্থীকে গতকাল শনিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। গুরুদাসপুর পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্লোল ফাউন্ডেশনের সভাপতি মুক্তাদিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ আবদুল কুদ্দুস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সরওয়ার জাহান, জেলা প্রশাসক মশিউর রহমান ও পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি।