প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে গত বুধবার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০১৫ সালের এসএসসি ও ২০১৪ সালের জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬৫ জন ছাত্রীকে ক্রেস্ট দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আরা খানম। বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লায়লা ইরাদ প্রমুখ। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|