প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সামাজিক সংগঠন শিখার উদ্যোগে গতকাল শুক্রবার বিভিন্ন শ্রেণির ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে সকালে শহরের রহমতগঞ্জ বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। শিখার চেয়ারম্যান আবদুল হান্নান সেখের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন শিখার উপদেষ্টা ইসমাইল হোসেন, আনোয়ার জাহিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদা। তাঁদের প্রত্যেককে সম্মাননা হিসেবে এক হাজার টাকার গিফট ভাউচার ও ক্রেস্ট দেওয়া হয়।