প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরের মুজিব ডিগ্রি কলেজ সরকারি হিসেবে গেজেটভুক্ত হওয়ায় কলেজটির কর্তৃপক্ষ আনন্দ উৎসবের আয়োজন করে। এতে সরকারীকরণে বিশেষ ভূমিকা রাখায় স্থানীয় সাংসদ অনুপম শাহজাহানকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে এ অনুষ্ঠান হয়। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক লাল ভৌমিক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অনুপম শাহজাহান ছাড়াও সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আতাউল মাহমুদ, কলেজ ছাত্রসংসদের ভিপি আবদুর রউফ, জিএস রাসেল আল মামুন প্রমুখ বক্তব্য দেন।