প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর ইউনাইটেড রয়েল ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার দুপুরে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও তাঁদের মায়েদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল। পিরোজপুর ইউনাইটেড রয়েল ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হাকিম হাওলাদার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা ইরাদ, জেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী ও মায়েদের ফুল, উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।