প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় উপজেলা পরিষদের উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সৈয়দপুর বছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের মহিলা কাবাডি দলকে গতকাল রোববার সংবর্ধনা দেওয়া হয়েছে। শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। ইউএনও ফ্লোরা বিলকিস জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এলাহী আখন্দ, সৈয়দপুর বছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ। জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় সৈয়দপুর বছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের মহিলা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়।