সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের কৃতী ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয়ের মিলনায়তনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা বিভাগ বরিশালের উপপরিচালক মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস। বিদ্যালয়ের এসএসসির ২৩, জেএসসির ৪০ ও পিএসসির ৭৬ জন ছাত্রীকে ওই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ছাত্রীদের হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। ঝালকাঠি সংবাদদাতা|