সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢগাছ গ্রাম থেকে ২০১০ থেকে ২০১৫ সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে গতকাল সোমবার সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় প্রতিভা ছাত্র সংঘ এ সংবর্ধনা দেয়। মকড়া ঢঢগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম। আরও িলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন প্রমুখ।