সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি বছরের উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ ও স্নাতক পর্যায়ে প্রথম বিভাগ পাওয়া ২৯৮ জন্য শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে ভবানীগঞ্জ নিউ মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম জার্জিস কাদির।