সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিকে পদকপ্রাপ্ত জামালপুরের সরিষাবাড়ীর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নয় শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার এ সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনিছুর রহমান জানান, গত অক্টোবরে অনুষ্ঠিত ওই আসরে তাঁদের বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী স্বর্ণপদক, চারজন রৌপ্যপদক ও তিনজন ব্রোঞ্জপদক লাভ করে। স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থী দুজন হলো রিপন মিয়া ও সাগর আলী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।