সংবর্ধনা অনুষ্ঠান
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) মো. সাবের হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাবের হোসেন ইউএনও হিসেবে তিন বছর চাকরি করার পর ২০০৪ সালের নভেম্বরে বদলি হন। দীর্ঘ ১২ বছর পর তিনি এক সরকারি সফরে গত বুধবার পীরগঞ্জে এসে প্রায় এক ডজন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে বিভিন্ন সমস্যা লিপিবদ্ধ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী। প্রধান অতিথি ছিলেন সাবের হোসেন।