সংবর্ধনা ও পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ পৌর শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন প্রমুখ। পরে ২০১৫ সালের জেএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র দেওয়া হয়। সুনামগঞ্জ অফিস