সংবর্ধনা ও বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৩৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ক্রেস্ট তুলে দেন স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম।