সংবর্ধনা ও বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩১৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ৪ লাখ ৬৭ হাজার টাকার বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়। জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ শেখ হাফিজুর রহমান। অন্যদের মধ্যে ছিলেন জেলা পরিষদের প্রশাসক সুবাস চন্দ্র বোস, অধ্যক্ষ শ ম আনোয়ারুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আবদুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস প্রমুখ।