সংবর্ধনা না পেয়ে গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা না পেয়ে রাজধানীর শাহবাগে আজ মঙ্গলবার গাড়ি ভাঙচুর করেছেন সাইফুরস কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সংবর্ধনায় উপহার পাওয়া অন্যান্য শিক্ষার্থীর গেঞ্জি কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেন। ছবি: মনিরুল আলম

সংবর্ধনা না পেয়ে রাজধানীর শাহবাগে আজ মঙ্গলবার সন্ধ্যায় গাড়ি ভাঙচুর করেছেন সাইফুরস কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সংবর্ধনায় উপহার পাওয়া অন্যান্য শিক্ষার্থীর গেঞ্জি কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাইফুরস কোচিং সেন্টারে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, এমন শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে আজ বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের একটি কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে কোচিং কর্তৃপক্ষ। কিন্তু ওই কক্ষে স্থানের সংকুলান না হওয়ায় শতাধিক শিক্ষার্থীকে বাইরে থাকতে হয়।

সংবর্ধনা না পেয়ে রাজধানীর শাহবাগে আজ মঙ্গলবার গাড়ি ভাঙচুর করেছেন সাইফুরস কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। ছবি: মনিরুল আলম
সংবর্ধনা না পেয়ে রাজধানীর শাহবাগে আজ মঙ্গলবার গাড়ি ভাঙচুর করেছেন সাইফুরস কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। ছবি: মনিরুল আলম

এ সময় ওই শিক্ষার্থীরা ‘সাইফুরস ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে সংবর্ধনা পেয়ে বের হওয়া শিক্ষার্থীদের উপহার হিসেবে পাওয়া গেঞ্জি কেড়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ নিয়ে হট্টগোলের একপর্যায়ে শিক্ষার্থীরা শাহবাগের মোড়ে অবস্থান নেন। এ সময় তাঁরা কয়েকটি যানবাহন লক্ষ্য করে কাঠের টুকরো ও ঢিল ছুড়ে মারেন। কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ ঘটনায় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এ ব্যাপারে জানতে বেশ কয়েকবার সাইফুরস কোচিং সেন্টারের মালিক সাইফুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন বাজলেও তিনি ধরেননি।