প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গত শুক্রবার সন্ধ্যায় শেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে পিএসপি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৯২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মো. নাজমুল আলমের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হবিবর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেরপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আল মাহমুদ কমল, উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম, থানার ওসি আলী আহমেদ হাশমী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ।