সংবর্ধনা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার চকশাদী কাশিয়াবালা দাখিল মাদ্রাসায় পরপর চারবার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মুনসী সাইফুল বারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় মাদ্রাসা চত্বরে এর আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুতেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইব্রাহিম হোসেন মুনসী সাইফুল বারীকে ক্রেস্ট দিয়ে বরণ করেন। এতে আবদুল মান্নান সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান। আরও বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান প্রমুখ।