সংবর্ধনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর বন্ধ থাকার পর রাজশাহী সিটি করপোরেশনের মেয়র শিক্ষা পদক প্রদান আবারও শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ৭৭২ জন কৃতী শিক্ষার্থীকে পদক ও সংবর্ধনা দেওয়া হয়। সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শিরিন সুফিয়া খানম, সিটি করপোরেশনের কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, নুরুন্নাহার বেগম, মো. টুটুল, মুসলিমা বেগম, শাহনাজ বেগম প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় গভ. ল্যাবরেটরি হাইস্কুলের মো. ইজাজ আহমেদ ও রাজশাহী কলেজিয়েট স্কুলের তানিম আহমেদ। সর্বশেষ ২০১৪ সালে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও মেয়র পদক দিয়েছিল সিটি করপোরেশন। এরপর এই আয়োজন বন্ধ ছিল। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১০টায় ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও সমমানের পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।