সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটে ডাবলুর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক করতোয়ার সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সিতারা বেগম।গত বৃহস্পতিবার রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে তিনি প্রকাশ্যে ওই সাংবাদিককে প্রাণনাশের এ হুমকি দেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই কাউন্সিলরের শাস্তি দাবি করেছেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান, পৌর কাউন্সিলর আকতার হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম প্রমুখ।বৃহস্পতিবার ‘সৈয়দপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে দৈনিক করতোয়ায় মহিলা কাউন্সিলর সিতারা বেগমের ছেলে ডাবলুর বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়। এ ব্যাপারে মহিলা কাউন্সিলর সিতারা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে চাননি।