সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তবে কোনো মিথ্যা বা বিকৃত তথ্য যদি সমাজকে বিপন্ন করে, তবে অবশ্যই সেই প্রকাশিত সংবাদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে কমিশন আয়োজিত এক কর্মশালায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এ মন্তব্য করেন। তিনি বলেন, সংবাদ প্রকাশের নামে মিথ্যা বিবৃতি বা বিকৃত তথ্য প্রকাশ সাংবাদিকতার নীতিবিরোধী।

‘সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা’ শীর্ষক ওই কর্মশালায় কমিশনের উপপরিচালক ইমাম উদ্দিন কবির, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি শাহনাজ মুন্নী। চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাশরুর জামান প্রমুখ আলোচনা করেন।