সংবাদ প্রচারের ক্ষেত্রে সৎ ও সাহসী ভূমিকা পালন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে তথ্যপ্রযুক্তির বিকাশ, আইনের শাসন কায়েম ও সন্ত্রাস নির্মূল করার কোনো বিকল্প নেই। দেশের স্বার্থেই দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে। আর এ জন্য প্রচারমাধ্যমকে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জ থেকে ‘দৈনিক সাতকাহন’ নামে নতুন একটি পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন স্পিকার আবদুল হামিদ।সাংবাদিকদের উদ্দেশে স্পিকার আরও বলেন, সংবাদ প্রচারের ক্ষেত্রে সব সময় সৎ ও সাহসী ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা, দুর্নীতি প্রতিরোধ এবং সন্ত্রাস দমনে গুরুত্ব্বপূর্ণ অবদান রাখতে হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষতি হয়, এমন সংবাদ পরিবেশন করা কারও কাম্য নয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিছুজ্জামান, জেলা সরকারি কৌঁসুলি শাহ আজিজুল হক, অধ্যাপক প্রাণেষ কুমার চৌধুরী প্রমুখ।