সংবাদ ব্রিফিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা তথ্য অফিস ও বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেড়ায় সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন-ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বেড়া প্রেসক্লাবে সকাল ১০টায় প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়। এতে সরকারের সফলতার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ইউএনও মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদের, বেড়া প্রেসক্লাবের সভাপতি শফিউল আযম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।