সংবাদ সমেঞ্চলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে উপজেলা বিএনপি। গতকাল শনিবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি দিলওয়ার হোসেন মুন্সী। তিনি বলেন, ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি পালনকালে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ হামলা চালায়। এ সময় পুলিশের ছোড়া গুলি ও কাঁদানে গ্যাসের শেলের আঘাতে উপজেলা বিএনপির অর্ধশত নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ এক হাজার ৩০০ নেতা-কর্মীর নামে দুটি মামলা হয়।