সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের কুশপুত্তলিকা দাহের প্রতিবাদে গত শনিবার সংবাদ সম্মেলন করেছে দলের একটি অংশ। কুড়িগ্রাম পোস্ট অফিসপাড়ায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান। এতে বলা হয়, মূল ধারা থেকে বিচ্যুত কয়েকজন নেতা তাসভীর উল ইসলামের জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে কুশপুত্তলিকা দাহ করেন।
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম