প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম ওরফে বুলেট (৩২) হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলন হয়েছে। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামে নিহতের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তাঁর পরিবারের সদস্যরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত শ্রমিক লীগ নেতা ফকরুল ইসলামের স্ত্রী নুসরাত জাহান রুমা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফকরুলের বাবা ও হত্যা মামলার বাদী এনামুল হক মাস্টার, মা ফরিদা বেগম, আওয়ামী লীগ নেতা আহসানুল হাবীব প্রমুখ।