প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলার সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিরাজুম মনির খান ওরফে সাকিব (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত কিশোরের পরিবার। গত রোববার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মনিরের বাবা হাবিবুর রহমান অভিযোগ করেন, ঘটনার পর ৫২ দিন পার হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। এ সময় সেখানে মনিরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গত ১৩ জুন রাতে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানসংলগ্ন ভাড়া বাসা থেকে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় মনিরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন তার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।