প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রদলের এক কর্মীকে সম্প্রতি পরিকল্পিতভাবে ছাত্রলীগে যোগদান করানোর কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেছেন পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, ঈশ্বরদী পৌর কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন, ঈশ্বরদী সরকারি কলেজ কমিটির সভাপতি আনোয়ার হোসেন, পাকশী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মিরাজ হাসান প্রমুখ।