সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ মাস এবং নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা গতকাল মঙ্গলবার দিনাজপুরে সাংবাদ সম্মেলন করেছে। বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফা বেগম। লিখিত বক্তব্যে তিনি নারী নির্যাতন প্রতিরোধে সমাজের প্রতিটি পরিবার সমাজ ও রাষ্ট্রে নির্যাতনবিরোধী সংস্কৃতি গড়ে তুলতে নারী ও পুরুষদের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সহসভাপতি মাহাবুবা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।