সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচার ও সেবা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) দিনাজপুর শাখা গতকাল দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এফপিএবি দিনাজপুর শাখার অবৈতনিক সাধারণ সম্পাদক মো. আবদুল করিম। বক্তব্যে তিনি বলেন, বর্তমানে দিনাজপুরে এফপিএবি প্রজনন স্বাস্থ্যের সাতটি কর্মসূচি নিয়ে কাজ করছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে এফপিএবি দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।